চ্যাপ্টার ২
OOP: ক্লাস, অবজেক্ট আর কারিগরি
(ব্লুপ্রিন্ট বনাম মিষ্টির দোকান)
"মামা, 'Class' হলো মিষ্টির দোকানের ছাঁচ (Mould), আর
'Object' হলো সেই ছাঁচ দিয়ে বানানো আসল সন্দেশ। ছাঁচ খেতে
পারবি না, সন্দেশ খেতে পারবি। কিন্তু ছাঁচ না থাকলে সন্দেশ বানাবি কেমনে?"
Inheritance (বাপ কা বেটা)
বাবার সম্পত্তি যেমন ছেলে পায়, কোড-এও এক ক্লাসের গুণাগুণ অন্য ক্লাস পায়। এটাকে বলে ইনহেরিটেন্স। কোড বারবার লেখার দরকার নাই মামা!
ইনহেরিটেন্স ডায়াগ্রাম
👨💻 Inheritance Code Example
// বাপ ক্লাস (Base Class)
public class Vehicle {
public string Brand = "Ford";
public void Honk() {
Console.WriteLine("Tuut, tuut!");
}
}
// বেটা ক্লাস (Derived Class)
// বাবার সব গুণাগুণ (Brand, Honk) ফ্রি পেল!
public class Car : Vehicle {
public string ModelName = "Mustang";
}
class Program {
static void Main() {
Car myCar = new Car();
myCar.Honk(); // আউটপুট: Tuut, tuut!
}
}
Interface (কন্টাক্ট পেপার)
ইন্টারফেস হলো একটা চুক্তিনামা। যদি তুই বলিস তুই 'Dokan' ক্লাস, তাহলে তোকে অবশ্যই 'Sell()' মেথড রাখতেই হবে। না রাখলে কম্পাইলার পুলিশ ধরবে।
🧠 মগজ ধোলাই (OOP Quiz)
মামা, বল তো - বাবার (Parent Class) সম্পত্তি বা মেথড ছেলে (Child Class) পায় কোন পদ্ধতিতে?