চ্যাপ্টার ৮

সিস্টেম ডিজাইন (গ্রামের মেলার ভিড় সামলানো)

(১০ জন ইউজার থেকে ১০ লাখ ইউজারের প্রস্তুতি)

Load Balancer
Horizontal Scaling
"একটা ওয়েবসাইট বানালি, ১০ জন ইউজার—সব ঠিক। হঠাত ১০ লাখ ইউজার এল! সাইট ক্র্যাশ। কেন? কারণ মেলার গেট একটাই ছিল। সিস্টেম ডিজাইন মানে মেলার ভিড় সামলানোর মাস্টার প্ল্যানিং।"
🚦
1. Load Balancer

মেলার গেট: একটা গেট দিয়ে ১০ হাজার লোক ঢুকলে মারামারি লাগবে। তাই ৫টা গেট লাগাও এবং একজন গার্ড রাখো যে ভিড় দেখে লোক পাঠাবে। এই গার্ডই হলো লোড ব্যালেন্সার।

🍫
2. Caching (Redis)

পকেটের চকলেট: দোকান থেকে চকলেট আনতে সময় লাগে (Database)। যদি পকেটে আগে থেকেই থাকে (Cache), তবে সেকেন্ডেই কাজ শেষ। বহুল ব্যবহৃত ডাটা ক্যাশে (যেমন: Redis) রাখা হয়।

👯‍♂️
3. Horizontal Scaling

সার্ভার কেনা: একটা সার্ভারকে শক্তিশালী না করে (Vertical Scaling), সস্তা অনেকগুলো সার্ভার পাশাপাশি যোগ করা (Horizontal Scaling)। যেমন—একজন পালোয়ান না রেখে ১০ জন সাধারণ লাঠিয়াল রাখা।

🧠 মগজ ধোলাই (Design Quiz)

মামা, Load Balancer এর আসল কাজ কী?

← Previous Next: Git & Github →